বুধবার, মে ২৭, ২০২৬
Homeআন্তর্জাতিক‘ধূমপানমুক্ত স্বামী চাই’

‘ধূমপানমুক্ত স্বামী চাই’

অনলাইন ডেস্ক: ‘ধূমপান মানেই বিষপান’, ‘ধূমপানের পরিণাম মৃত্যু’ এমন অনেক শ্লোগান ব্যবহার করা হয় ধূমপানকে অনুৎসাহিত করতে। পাবলিক প্লেসে ধূমপান করলে শাস্তি ও জরিমানার বিধানও রয়েছে। বেশিরভাগ ধূমপায়ীই জানেন এর কুফল সম্পর্কে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবু দেশে প্রতিনিয়ত বাড়ছে ধূমপায়ীর সংখ্যা। বিশেষ করে তরুণ প্রজন্ম এতে আসক্ত হচ্ছে বেশি।পাশাপাশি ধূমপায়ীরা শ্বাসকষ্ট, ক্যান্সারসহ নানা রোগেও আক্রান্ত হচ্ছে। তাছাড়া ধূমপায়ীর মুখ থেকে বের হওয়া প্রকট দুর্গন্ধ অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তারপরও এই নেশা থেকে বের হতে পারছেন না অনেকে।

এ অবস্থায় ‘ধূমপানমুক্ত স্বামী চাই’ স্লোগানে ব্যতিক্রমী মানববন্ধন করেছে ‘ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটি’ নামে একটি সংগঠন। শনিবার রাজধানীর উত্তর বাড্ডায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ধূমপানমুক্ত দেশ গঠনে ১৮ বছর ধরে কাজ করে আসা ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটি তাদের মূল বক্তব্য জাতির কাছে তুলে ধরতে এ মানববন্ধনের আয়োজন করে। আয়োজকদের প্রত্যাশা, ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত করে প্রতিটা নারী যেন একজন ধূমপানমুক্ত স্বামী পায়। কারণ সকল মাদকের শুরু হলো ধূমপান দিয়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আফরোজা খন্দকার। প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান বাড্ডা থানার এসআই মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ মঞ্জুর ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন। অন্যদের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর কমিটি, দক্ষিণ কমিটি, গাজীপুর মহানগর ও ঢাকা মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular