বঙ্গবন্ধুসেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৩

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

নিহত ট্রাক চালক নয়ন মিয়া চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশিদ নগরের তরিকুল ইসলামের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে উপজেলার আনালিয়াবাড়ী এলাকা এই দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার ঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কের বেশকিছু এলাকাজুড়ে যাটজট লেগে থাকে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়ুবুর মুঠোফোনে জানান- বৃহস্পতিবার সকালে  উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সাথে ঢাকাগামী অপর আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উত্তরবঙ্গগামী ট্রাক চালক নিহত হয়। আহত হয় তিনজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হযেছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর