নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা পরিস্থিতি দিনদিন বেড়েই চলচ্ছে। এ নিয়ে সবার মাঝে আতংকও বেড়ে যাচ্ছে। সুশীল সমাজ মনে করছেন কোন স্বাস্থ্যবিধি না মানার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আজও নতুন করে এ উপজেলা ৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা জানান, কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ তাদের ফলাফল পজেটিভ আসে। তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরণের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন। এদিকে, এ উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহতার দিক চলে যাচ্ছে বলও জানান উপজেলার সচেতন মহল।
তারা মনে করেন, করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সবাইকে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে অন্যদের সচেতন করতে হবে। তাহলে আমরা এ থেকে মুক্তি পেতে পারি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।