শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাইউএনও'র ওপর হামলার প্রতিবাদে নাগরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে নাগরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলীর ওপর পরিকল্পিত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মো. সুজায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মতিন সামি, মুক্তিযোদ্ধা নীরন্দ্র কুমার পোদ্দার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখা’র সভাপতি মো. আজিজুল হক বাবু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন- দূর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলী ও তার সন্তান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যার চেষ্টা করে। এ ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত প্রকাশ, গত বুধবার (০২ সেপ্টেবর) দিবাগত রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। ইউএনও’র মাথায় হাতুরি দিয়ে আঘাতে গুরুত্বর আঘাতে মারাত্বক আহত হয় এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular