হাবিবুর রহমান তারেক, ঘাটাইল থেকে: দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘীতে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জরুরি আলোচনা সভায় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী আদনান বাবুলকে সভাপতি ও (রাবি) শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় নবগঠিত কমিটির সভাপতি আদনান বাবুল বলেন- ‘সংগঠনটি সাগরদিঘী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি দৃঢ় মেলবন্ধন তৈরি করবে। সংগঠনের মাধ্যমে আমরা সাগরদিঘীর শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো।’
