ধর্ষিতা নারী
শাহাদাত হোসেন
অবনীর মরু কান্তির ভাঙা চাপা গলে,
তুমিই সেই নারী,তুমিই সেই নারী।
তনু খাবলে খায় ঐ নরকের দলে,
বাহির -ভিতর ঘর কিংবা বাড়ি।
কতো সুখ কতো মায়া গেলো ঐ
অঙ্কুরিত ফুল গেল ঝরে অকালে।
সর্বহারা হয়ে তবুও বেঁচে রই,
ঘাতকের দাপটের তালে তালে।
ওঁরা হিংস্র, ওঁরা হায়েনা
মা-বোনের সম্মান দিতে জানে না।
যে জননী অতি যত্নে করিল বড়,
সেই জননীর কূল আজ ভয়ে জড়োসড়ো।
ওদের বিবেক,ওদের আবেগ
ওদের কার্তিক, ওদের মেঘ।
সে-যে, বড়োই জাতির অভিশপ্ত,
মৃত্যুই ওদের একমাত্র প্রাপ্ত।
কেন? নিরাপত্তা নাই, মোরা জানতে চাই
সোনার মানুষ হলে তবে-
সোনার দেশ হবে।
সকলে মিলে করি প্রতিবাদ,
ছিনিয়ে আনতে পারি যেন –
ধর্ষণ মুক্ত একটি সোনালী প্রভাত।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
