মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ‘ধলেশ্বরী’ উপজেলা প্রস্তাব বাতিলে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে ‘ধলেশ্বরী’ উপজেলা প্রস্তাব বাতিলে মহাসড়ক অবরোধ

ফরমান শেখ: টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারের কয়েকটি ইউনিয়নকে প্রস্তাবিত ‘ধলেশ্বরী’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মির্জাপুরের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে কয়েক হাজার মানুষ।

পরে পুলিশ স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যানবাহনে আটকে থাকা যাত্রীরা।

বিক্ষোভকারীরা বলেন, মির্জাপুরের বানাইল, আনাইতারা ও দেলদুয়ারের ফাজিলহাটির সর্বস্তরের জনগণ প্রস্তাবিত ‘ধলেশ্বরী’ উপজেলায় কখনোই অন্তর্ভুক্তি হবে না।  প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular