সিলেটে রায়হান হত্যাকান্ডের ঘটনায় মূল আসামী সনাক্ত, খুব শীঘ্রই গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোন অপরাধী অপরাধ করে পাড় পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে । টাঙ্গাইলের ঘাটাইল সফরকালে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রাবিরতীর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোন জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। পুলিশের অপরাধের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখী করা হয়েছে। কোন নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

সিলেটে রায়হান হত্যাকাণ্ডের আসামী গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মূল আসামী সনাক্ত হয়েছে। খুব শীঘ্রই তাকে ধরা হবে বলে আশা করা হচ্ছে। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর