লাভলী আক্তার: টাঙ্গাইলের সখীপুরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচীর আওতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেনির ১৭১ জন ছাত্রীকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির , সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, সহকারি শিক্ষকমণ্ডলী এবং ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।