নিউজ ডেস্কঃ আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভাসহ ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার বিকেলে এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তিনি বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।
এ ধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।
