Homeটাঙ্গাইল জেলা৩০ জানুয়ারি টাঙ্গাইলের যে ৫ পৌরসভায় ভোট

৩০ জানুয়ারি টাঙ্গাইলের যে ৫ পৌরসভায় ভোট

নিউজ ডেস্কঃ আগামী ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার বিকেলে এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

তিনি বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।

এ ধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব।

৩০ জানুয়ারি টাঙ্গাইলের যে পৌরসভায় ভোট- মধুপুর পৌরসভা, টাঙ্গাইল সদর পৌরসভা,  মির্জাপুর পৌরসভা, ভুয়াপুর পৌরসভা ও সখীপুর পৌরসভা।

গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোটের তফসিল দেয় কমিশন। এতে মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। এই ধাপে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

Most Popular