নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে পাথারপুর হাবলাচালা প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজনে শীতবস্ত্র ও জায়নামজ বিতরণ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাথারপুর হাবলাচালা এলাকার শতাধিক অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও জায়নামাজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ সময় অন্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা মো.আছির উদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ, খোরশেদ আলম, ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি জমেলা রহিম, গজারিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আ. কুতুবউদ্দিন, ইউপি সদস্য আজগর, গোলাম মওলা , উপজেলা ছাত্রলীগের সদস্য সাদিকুল ইসলাম রবিন, যুবলীগ নেতা নাছির, রুবেল আমীন, ফজলুল হক সোহানুর রহমান শাকিল। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকমন্ডলী, এবং হাবলা চালা প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
