Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী পৌরসভা নির্বাচনে ৫২ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

কালিহাতী পৌরসভা নির্বাচনে ৫২ প্রার্থীর মনোয়নপত্র দাখিল

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: আসন্ন কালিহাতী উপজেলা পৌরসভা নির্বাচনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোজ রোববার (১৭ জানুয়ারি) বিকেলে উৎসব মুখর পরিবেশে আওয়ামীলীগ, বিএনপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সহকারী রিটার্নিং অফিসার তাসমিন জাহান জানান, রোববার বিকেল পর্যন্ত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরন্নবী, বিএনপি সমর্থিত প্রার্থী আলী আকবর, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জামিল আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন খালিদ, হাসান হাসনাত ও আনোয়ারুল হক বাবুল এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিল পদে ৩৬ জন মনোনয়ন জমা দেন।

সূত্রমতে, গত (৩ জানুয়ারী) নির্বাচন কমিশন তফসিল ঘোষণা অনুযায়ী এ নির্বাচনে (১৭ জানুয়ারী) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। এছাড়াও মনোনয়নপত্র বাছাই আগামী (১৯ জানুয়ারী), প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী (২৬ জানুয়ারী), প্রতিক বরাদ্দ করা হবে আগামী (২৭ জানুয়ারী) এবং (১৪ ফেব্রুয়ারি) এই পৌরসভা ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কালিহাতী পৌরসভায় ২৮ হাজার ৬৫৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ১৬ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৬৩৯ জন।

RELATED ARTICLES

Most Popular