সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম তুলা আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া……রাজিউন। মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তুলা উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া সওদাগর পাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়- গত রবিবার (৭ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে বিকালে বুকের ব্যাথা অনুভব করেন। পরে পরিবারের লোকজন তাকে জামালপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হকসহ অন্যান্যরা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আসর নামাজ শেষে উপজেলার দক্ষিণ পাথালিয়া ২০১ গম্বুজ মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তুলাকে গার্ড অব অর্নার প্রদর্শন শেষে উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ সর্বস্তরের লোকজন শ্রদ্ধা জানান। পরে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম তুলার জানায় উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার প্রমুখ। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিকসহ বিভিন্ন এলাকার প্রায় হাজারো মুসুল্লি অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 