সখীপুর প্রতিনিধি:“কিডনি রোগে ভাল থাকা, প্রয়োজন সচেতনতা ”এই পতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় সখীপুর কিডনি ডায়ালায়সিস সেন্টারের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।
এতে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, ডা. ফারুক আহমেদ , শাখা সহকারি ব্যবস্থাপক মোবাশির মোর্শেদ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ অংশ নেন ।
