ঘাটাইলে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

ফরমান শেখ, নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় বিথী দেবনাথ (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আনেহলা ইউনিয়নের সাঙ্গালিয়া পাড়া গ্রামের ভবতোষ দেব নাথের স্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনহিংহ সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী পরিবার নিয়ে হরিপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ওই নারী রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে ঘাটাইল থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রো২০-১২৪৮) একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ট্রাক আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।’
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর