বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

সখীপুরে আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে করোনার ২য় ধাপ মোকাবেলায় জনসচেতনতায় সখীপুর আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ২শতাধি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে শহরের গোলচত্বর, বাস টার্মিনাল, কলেজ মোড়সহ শহর ঘুরে ঘুরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সখীপুর আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির মিয়া, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিলন, প্রচার সম্পাদক আমিনুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রাকিব হাসান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক হাছিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক বলেন, আমরা মানুষকে সচেতন করার লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular