বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeজাতীয়স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা খুন!

স্বামী-স্ত্রীসহ তিন রোহিঙ্গা খুন!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) উখিয়ার কুতুপালং ক্যাম্পে এ লোমহর্ষক ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ হত্যা কান্ডের ঘটনা শুনছেন বলে জানিয়েছেন। নিহত তিনজনের দুইজন স্বামী-স্ত্রী ও অপরজনও একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহত রোহিঙ্গারা হলেন, ওই ক্যাম্পের একই ব্লকে আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। তাদের সংসারে ৩ টি শিশুও রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা টাকার বিনিময়ে শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

কুতুপালং উক্ত ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মোঃ রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular