বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeজাতীয়সৌদিতে বুধবার নয়, ঈদ বৃহস্পতিবার: বাংলাদেশে শুক্রবার

সৌদিতে বুধবার নয়, ঈদ বৃহস্পতিবার: বাংলাদেশে শুক্রবার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এ বছরের পবিত্র রমজান মাসের রোজা ৩০টি পূর্ণ হবে বলে জানিয়েছেন সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা ও সিনিয়র কাউন্সিলর শেখ আব্দুল্লাহ বিন আল ম্যানিয়া।

এই আলেমের বক্তব্য মতে, সৌদি আরবে বুধবার ৩০ রোজা অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। মঙ্গলবার (১১ মে) এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ মঙ্গলবার ৯ টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।

উল্লেখ্য, এবারই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে ঈদ পালন করছে। এর আগে এতকাল সৌদি জ্যোতির্বিদ্যা নয় বরং চোখের সামনে চাঁদ দেখা না দেখার উপর ভিত্তি করে ঈদের দিনের তারিখ ঘোষণা করত।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​—​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular