নিজস্ব প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১ এর ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি দেশের মানুষকে উপহার দিয়েছে। সার্বভৌম দেশটি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান না থাকলে এই দেশ স্বাধীন হতো কিনা তা নিয়ে সন্দেহ ছিলো। যখন রাজনৈতিক নের্তৃত্ব স্বাধীনতা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে তখন কালুঘাট বেতার কেন্দ্র জিয়াউর রহমান ঘোষনা দিয়েছেন।
রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণকালে এ কথা বলেন। জেলা শ্রমিক দলের উদ্যোগে টাঙ্গাইল শহরের মিল্কভিটা প্রাঙ্গনে খাবার বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। আজকে দেশে গণতন্ত্র নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। তারেক রহমান বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছে দলকে সুসংগঠিত করার। তারেক রহমানের জন্য সকলে দোয়া করবেন।
জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, বিএনপি নেতা মো. সেরেকুল, জেলা ছাএদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব আ. বাতেন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক আমিনুল ইসলাম ও সানোয়ার হোসেন, দপ্তর আবুল কালাম আজাদ, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহবায়ক আ. হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, শ্রমিক দল নেতা মাহবুবুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাসাস, ওলামা দল, তাঁতী দল এবং শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ মহামারিমুক্ত হওয়ার জন্য ও চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করেন মওলানা তারেক হোসেন।
