শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ভূঞাপুরে সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ফরমান শেখ | টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন ভূঞাপুর প্রেসক্লাব।
এসময় প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু প্রমূখসহ অন্যান্য সাংবাদিক অংশ নেন।
প্রসঙ্গত প্রকাশ, সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়া অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডি আনোয়ার হোসেন মর্ডাণ হাসপাতাল গত এক সপ্তাহ যাবৎ চিকিৎসাধীন রয়েছেন। তিনি ভূঞাপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular