বাসাইলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

শরীফুজ্জামান, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট ( বৃহঃবার) সকাল ১০ ঘটিকায়  উপজেলা প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে  সামাজিক দুরত্ব মেনে সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুষ্পস্তবক  অর্পন করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে এক সংক্ষিপ্ত আয়োজনে সীমিত পরিষদে শেখ কামালের কর্মময় জীবনের উপর  আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাস , পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আ’ লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাসছুল আলম মাষ্টার প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ কামাল এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং তবারক বিতরন করা হয়। পরে বাসাইল পাইলট বালিকা বিদ্যালয় মাঠে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ১২০ জন দুস্থ ও অসহায় ব্যাক্তির মাঝে বিশেষ ত্রান সহয়তা প্রদান করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর