Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

সখীপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলুঃ  টাঙ্গাইলের সখীপুরে “ মাদককে না বলুন-সুন্দর জীবন গড়ে তুলুন এবং মাদক সেবন বন্দ কর-সুশীল সমাজ গড়ে তুল “ এ শ্লোগানকে সামনে রেখে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার বগাপ্রতীমা বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউপি সদস্য মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, মিসেস আতাউল মাহমুদ, বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান রবি,ছাত্রলীগ নেতা সজীবসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

RELATED ARTICLES

Most Popular