Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নিটল টাটার মতবিনিময়

টাঙ্গাইলে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নিটল টাটার মতবিনিময়

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার জন্য নিটল টাটার ‘বন্ধু সুরক্ষা’ নামের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

দুপুরে উপজেলার এলেঙ্গা রিসোর্টে এর আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যসুরক্ষার বিষয়ে গুরুত্ব প্রধান করা হয়। এছাড়াও অর্থনৈতিক মন্দার এই সময় গ্রাহকদের সুবিধার জন্য সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর নিটল মোটরস প্রদত্ত বিশেষ ডিসকাউন্টের কথা উল্লেখ করা হয়।

নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন অাহম্মেদ, নিটল মোটরসের রিজিওয়াল সার্ক ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা, নিটল মোটরসের কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, নিটল মোটরসের সেলস এন্ড মার্কেটিং সিও মোহাম্মদ তানভীর শহীদ, টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সভাপতি খন্দকার ইকবাল হোসেন, টাঙ্গাইল ট্রাক মালিক সমিতির সভাপতি ওয়াজির হাসান খান, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার অালীসহ অনান্য নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

Most Popular