Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে ভ্যানচালকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ভ্যানচালকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চানমিয়া চানু (৬০) নামে এক ভ্যানচালকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  উপজেলার কামারচালা থেকে ভ্যান চালক চান মিয়ার (৬৭) ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চান মিয়া কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের পলাইআটার মৃত জুব্বার মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

কুড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, সকালে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গামছায় পা বাঁধা অবস্থায় নেটের প্লাস্টিক রশিতে ঝুলে থাকা চানুর লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মধুপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) তারিক কামাল জানান, দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular