টাঙ্গাইলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় ৫ হোটেল মালিককে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী শহরের কিছুক্ষন, পিয়াসী, সুরচী, টিপটপ, ফাইলা নামের এই ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর