এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এক মাদক ব্যবসায়ীসহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ৫১পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পৌরসভার বগাপ্রতিমা গ্রামের কলিম উদ্দিনের ছেলে আকবর আলী, সিআর ও জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার মাচিয়া গ্রামের নরেশ আলীর ছেলে আবুল হোসেন, কালিদাস গ্রামের শহিদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন, চতলবাইদ গ্রামের বেলাল মিয়ার ছেলে খলিল মিয়া, দোপারচালা গ্রামের ইছহাক মিয়ার ছেলে আল আমিন এবং লাঙ্গুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আরছ উদ্দিন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
