শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে গ্রেপ্তার ৬

ভূঞাপুরে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে গ্রেপ্তার ৬

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর এলাকার চর বামনহাটা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চর বামনহাটা গ্রামের আব্দুল হামিদ, খলিলুর রহমান, ইউসুফ আলী, মো. বাবলু, মো. চান্দু শেখ ও শেখ রাসেল।

ভূঞাপুর থানার এস.আই জেলকদ জানান, রাতে চরবামনহাটায় আব্দুল হামিদের ঘরে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। রবিবার সকালে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular