শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে বাড়ীতে জুয়া খেলছিল তারা, হাতেনাতে গ্রেফতার করল পুলিশ

গোপালপুরে বাড়ীতে জুয়া খেলছিল তারা, হাতেনাতে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে একটি বাসত-বাড়ীতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শাপলাবাড়ী উত্তরপাড়া খোকনের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলেন- শাপলাবাড়ীর খোকন, মোফাজ্জল হোসেন, সবুজ মিয়া, রফিকুল ইসলাম, জুলহাস, আ. খালেক, ও সিদ্দিক হোসেন।

এ বিষয়ে গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

এসময় ১৩৬টি তাস, পাটের বস্তা ও নগদ ২ হাজার ৮০টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জুয়া আইনে মামলা করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular