শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeজাতীয়পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি

পাকিস্তানি জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মঙ্গোলিয়ার কোনো অপরিচিত লোক, মঙ্গলগ্রহের কোনো প্রাণী বা পাকিস্তানি কোনো জেনারেলকে সিইসি বানালে খুশি হতো বিএনপি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেলদের সেবা করা খালেদা জিয়াকে তারা মুক্তিযোদ্ধা বানাতে চায়। পাকিস্তানি প্রেম এখনো শেষ হয়নি তাদের। এখন যখন কাউকে সিইসি হিসেবে মানতে পারছে না, তখন পাকিস্তানি জেনারেলকে বানালে তারা মেনে নিতেন।

কৃষিমন্ত্রী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, মন্ত্রিত্ব করছি। তারপরও আমি নির্বাচন কমিশনের চারজনকে চিনি না। তারা এতটাই নিরপেক্ষ। তারপরও তারা তাদের মধ্যে সমস্যা দেখছেন। সবকিছুতেই সমস্যা খোঁজা বিএনপির কাজ।

তিনি বলেন, আসলে বিএনপি নির্বাচন করতে চায় না। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এখন আর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের রেওয়াজ নেই। পৃথিবীর সব বড় বড় দেশে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়।

আব্দুর রাজ্জাক বলেন, আমি বিশ্বাস করি, এ ইসি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে। সে নির্বাচনে যে দলই জিতবে তাদের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেবো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular