সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুরে কালিদাস গ্রামের মরহুম কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন মরহুম কদ্দুস মাস্টার ওয়েলফেয়ার সোসাইটির এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।সামর্থ্যবান মানুষদের এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত।
সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
সোসাইটির সভাপতি আব্দুল হাই বলেন, মরহুম কদ্দুস মাস্টার ছিলেন একজন আলোকিত মানুষ। এই প্রতিষ্ঠানটি একটি মানবিক প্রতিষ্ঠান। মানবতার সেবায় সর্বদা মানুষের পাশে দাঁড়াবে। অসহায় দরিদ্র মানুষের কল্যাণই আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য।
