নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলা ডিবির (উত্তর/দক্ষিণ) যৌথ অভিযানে এক হাজার ২ শত ৩০ পিস ইয়াবা ও ২০.১ গ্রাম হেরোইনসহ তিন জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে জেলার বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, জেলার মধুপুর উপজেলার চাকন্দ মূলবাড়ীর মোঃ আব্দুল হাকিমের ছেলে সোহেল রহমান সনেট (৩০), বাসাইল উপজেলার ময়থা ( উত্তর পাড়া) গ্রামের মৃত নূরুল ইসলামে ছেলে মোঃ শামীম সিকদার (৩১) ও টাঙ্গাইল সদর উপজেলার ছিটকিবাড়ির মোঃ রসুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৮)।
জেলা ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে মাদকসহ মাদক কারবারিদের জেলার বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
