ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ।
রবিবার (১ মে) ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের পৌলি পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে।
এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের।
সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কের গোলচত্বর এলাকা যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। যানবাহনের চাপ ছিল গতদিনের তুলনায় অনেক বেশি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। তবে কোথাও যানজট নেই।
