বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজে দূরন্ত ঈগল এর মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ পাহাড়কাঞ্চনপুরে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল। শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দূরন্ত ঈগল এর আয়জনে কলেজ মিলনায়তনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল বিপ্রদাস শীল, শিক্ষকদের মধ্যে শামস উদ্দিন, আব্দুর রহমান, আতিকুর রহমান, আব্দুল মালেক ও কর্মচারীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী শেখ মোহাম্মদ হাসনাতসহ অন্যান্য শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূরন্ত ঈগলের সভাপতি মনসুর আহমেদ। আলোচনাসভায় দূরন্ত ঈগলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সবুজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া, শাহরীন রূপা, এসএম ইমন,রাহাত মোর্শেদ রিজন, কাজী শাখাওয়াত হোসেন, উজ্জ্বল মিয়া শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন।

এসময় দূরন্ত ঈগলের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয় এবং ২০১৭ ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ ও সাজ্জাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন মেডিকেলে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। ২০১৮ ব্যাচের রফিকুল ইসলাম, সাব্বির আহমেদ শুভ ও ফেরদৌস সিকদার অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর