সোমবার, জুন ২৯, ২০২৬
Homeবিনোদনসানি লিওনের পর বাংলাদেশি গানের মডেল এবার বলিউডের ওয়ারিনা হোসাইন

সানি লিওনের পর বাংলাদেশি গানের মডেল এবার বলিউডের ওয়ারিনা হোসাইন

সানি লিওনের পর এবার বাংলাদেশি গানের সঙ্গে নাচলেন আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইন। এই গান দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের গানে মডেল হয়েছেন তিনি।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গানটি প্রকাশ হয়েছে দেশের একটি প্লাটফর্মের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। গানের নাম ‘গাড়ির মেকানিক’। গানটি গেয়েছেন ঐশী।

এ গানের ভিডিও নির্মাণ করেছে বলিউড নির্মাতা আদিল শেখ।জানা গেল, সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘গাড়ির মেকানিক গানটা নিয়ে আমি এক্সাইটেড। চমৎকার সংগীতায়োজন। ওয়ারিনা হুসাইনও এমনভাবে গানটাকে ধারণ করেছেন, মাঝে মাঝে মনে হচ্ছিল গানটা আমি গাইনি, সে নিজেই গেয়েছে। এত চমৎকার এক্সপ্রেশন তার।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular