মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, মারা গেল আহত রুস্তম

কালিহাতীতে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, মারা গেল আহত রুস্তম

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের সংঘর্ষে আহত রুস্তম মারা গেছেন। মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (২ মে) রাত ৮টার দিকে স্বপন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে ঝাটিবাড়ী গ্রামের আব্দুল করিমের বাড়িতে হামলা চালায়।

হামলায় আব্দুল করিম, তাজিম উদ্দিন, কাজিম উদ্দিন, ফজলুল হক, রুস্তম, শাজাহান ও দেলোয়ার আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে ঝাটিবাড়ী গ্রামের আব্দুল করিমের সাথে একই গ্রামের স্বপেনের ছেলে ইকবাল ও মিলনের বিরোধ সৃষ্টি হয়।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular