মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সাংবাদিক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে সাংবাদিক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক: টাঙ্গালের নাগরপুরে সাংবাদিক আজিজুল হক বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বুধবার (৪ মে) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক বাবুর মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা হানিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দৈনিক আমার সংবাদ ও স্থানীয় দৈনিক যুগধারা পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি আজিজুল হক বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular