বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরঅরক্ষিত রেল ক্রসিং: গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ যাত্রীর

অরক্ষিত রেল ক্রসিং: গোপালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ যাত্রীর

সাইফুল ইসলাম- গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২জন অটোযাত্রীর। শনিবার রাতে হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যাল বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের মোবারক হোসেনের ছেলে আঃ খালেক (৫৫), ভোলারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ শাহাদৎ হোসেন নান্নু (৮০)।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভোলারপাড়া সিগন্যাল বিহীন রেলক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই যাত্রী আঃ খালেক নিহত হন।

এ ঘটনায় অপর যাত্রী সৈয়দ শাহাদৎ হোসেন নান্নুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। চালকসহ অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন খবরটি নিশ্চিত করে জানান, রেলকর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জিআর পি থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular