শনিবার, মে ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলে নদীতে ডুবে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আমেনা আক্তার (১৬)। শুক্রবার (২৭ মে) বিকেলে মির্জাপুর উপজেলার নওগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মো.সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির সামনে লৌহজং নদীতে গোসল করতে যায় আমেনা। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খোঁজাখুজির পর আমেনাকে বাড়ির সামনের নদী থেকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular