নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রেজস্ট্রিপাড়া এলাকায় জিয়া’র শাহাদত বার্ষিকীতে গরীব-দুখীদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।
খাদ্য বিতরণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কাজী শফিকুর রহমান লিটন ও অমল ব্যানার্জী। খাদ্য বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জোবায়ের আলম রিপন।
খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, জেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব মোস্তফা কামাল, শ্রমিকদলের নেতা আমান উল্লাহ আমান, জাকারিয়া রহমান বাবু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাত কবির সুমন, সাবেক ছাত্রনেতা আঃ রহিম লিটন, যুবনেতা মোস্তাফিজুর রহমান, শহীদ খান, কামরুল, মৃতুল খান, আলমগীর হাসান, চঞ্চল চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা শাহীন তালুকদার, শ্রমিক নেতা লাবু মিয়া, বিএনপি নেতা শিবলু খান, যুবনেতা রহমান, মো. ফজলুল হক মাসুম, সাবেক ছাত্রনেতা জহির খান ও রুবেল।
এসময় মহিলাদল, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রকিদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের স্মরণে দোয়া করা হয় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্যা কামনা করে বিশেষ দোয়া করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।