মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে নজরুল উৎসব পালন

সখীপুরে নজরুল উৎসব পালন

নিজস্ব প্রতিনিধিঃ গীতি কবি শিল্পী সংসদ সখীপুররের আয়োজনে নজরুল উৎসব পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে নজরুল উৎসবে উদ্বোধন করেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, বিশেষ অতিথি সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর। দিনব্যাপী বর্ণিল র‍্যালি, আলোচনা সভা, নজরুল গীতিনৃত্যালেখ্য, নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান, নজরুলকে নিয়ে নিবেদিত কবিতা পাঠের মাধ্যমে নজরুল উৎসব পালন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতি কবি শিল্পী সংসদের উপদেষ্টা শাকিল আনোয়ার। অনুষ্ঠানে ঢাকা ও টাঙ্গাইল থেকে আগত সংস্কৃতিকর্মী, শিল্পী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular