সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মএম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কচুয়া ছাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নজরুল। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর