মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

টাঙ্গাইলের নাগরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার ধুবড়িয়া তেরাস্তাবাজারে সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে সিএনজিটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, সিএনজি মালিক মনির সকালের দিকে সিএনজি চালু করতে গেলে গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো সিএনজিটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সিএনজিটিকে শেষ রক্ষা করা যায়নি। এর পর ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা আগুনের খবর পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা কিছু আগুনের ফুলকি ছিল সেগুলো সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলি। সেই সঙ্গে আগুনে পোড়া সিএনজিটি রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular