নাগরপুর প্রতিনিধি: ষষ্ঠী পূজার মধ্য আজ শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের এ মহোৎসব।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাগরপুর দেলদুয়ার তথা দেশ ও দেশের বাইরে যেখানে হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা রয়েছেন সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ের বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, তরুন নেতৃত্ব, নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এবং বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলীর সাথে গণমাধ্যমের কথা হয়।
এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমকে জানান, আজ থেকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হলো। যুগে যুগে যখন অধর্মের উদ্ভব হয় তখন নানাভাবে সৃষ্টিকর্তা পৃথিবী থেকে এই অধর্মকে নস্যাৎ করে দেন। এই দুর্গোৎসব তারই একটি প্রতিচ্ছবি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে-বিদেশে এবং নাগরপুর-দেলদুয়ারের সকল হিন্দু ধর্মের ভাই ও বোনদেরকে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ হতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে সকল হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে একটি বার্তা পৌঁছে দেই – আপনারা কখনোই কোন কিছুতে ভয় পাবেন না। আপনারা সংখ্যালঘু নয়। আপনারা বাংলাদেশের নাগরিক। কোন কিছুতেই ভয় পাবার কিছু নেই। বাংলাদেশ আওয়ামীলীগ আপনাদের সাথে ছিল, সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই নির্ভয়ে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। সকলকে ধন্যবাদ।
