শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ডিবি পরিচয়ে প্রতারণা, অবশেষে পুলিশের হাতে ধরা

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে প্রতারণা, অবশেষে পুলিশের হাতে ধরা

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম দোলোয়ার হোসেন খান।

ওই প্রতারক কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, আবার কখনো নিজেকে সরকারি বড় কর্মকর্তা পরিচয়ে মানুষকে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমান খানের ছেলে দোলোয়ার।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, প্রতারক দেলোয়ার হোসেন খান বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আর এসব কর্মকাণ্ডই তার মূল পেশা। রোববার (১১ ডিসেম্বর) বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশকে বিষয়টি জানান ওই ব্যক্তি। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার প্রতারণার বিষয়টি ধরা পরে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular