টাঙ্গাইলে মেধা যাচাইয়ে শিক্ষার্থীর পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাতিঘর আদর্শ পাঠাগার উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের ৬ষ্ঠ থে‌কে ৯ম শ্রেণির ৩ শতা‌ধিক শিক্ষার্থী অংশগ্রহণ ক‌রেন।

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান জানান- শিক্ষার মানোন্নয়ন ও পড়াশুনার প্রতি প্রতিটি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি এবং উদ্বুদ্ধ করতে মেধা যাচাইয়ে পরীক্ষার আয়োজন করা হয়। এরইধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও মেধা যাচাইয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞান-ভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর