Homeটাঙ্গাইল জেলাঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কসহ ৭টি সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা (ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু) চার লেনের ৭০ কিলোমিটার মহাসড়কসহ ৭টি সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সড়ক-মহাসড়ক উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসক জনসেবা চত্ত্বর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টাঙ্গাইল অংশে উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আতাউর রহমান খান, ছানোয়ার হোসেন, হাছান ইমাম খান সোহেল হাজারী, আহসানুল ইসলাম টিটু, ছোট মনির, খান আহমেদ শুভ, মমতা হেনা লাভলী, অপরাজিতা হক।

এছাড়াও ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারে অর্থায়নে সওজের আওতাধীন ৭৫০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ১৭২.৮৫ কিলোমটিার দৈঘের্যর সড়ক উদ্বোধন করা হয়। এর মধ্যে ৫২৮ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ২০২২-২৩ সমাপ্তির অর্থ বছরে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক ৭৭.৬০ কিলোমিটার ও ৫টি জেলা সড়ক ৯৪.২০ কিলোমিটার।

জেলা সড়কের মধ্যে ২৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ২০২১-২২ সমাপ্তির অর্থ বছরে পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন সড়ক প্রশস্তকরনের দেলদুলয়ার থেকে এলাসিন পর্যন্ত ৭ কিলোমিটার, ২৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইল-বাসাইল সড়ক প্রশস্তকরনের ভাতকুড়া থেকে বাসাইল পর্যন্ত ১০ কিলোমিটার, ৪৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে টাঙ্গাইল থেকে দেলদুয়ার সড়কের ১২ কিলোমিটার, ৪৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ঘাটাইলের পোড়াবাড়ি থেকে শালিয়াজানি দিয়ে গোপালপুর হয়ে সরিষাবাড়ী পর্যন্ত ২২ কিলোমিটার এবং ৭৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ভরাডোবা-সাগরদিঘী-ঘাটাইল-ভূঞাপুর পর্যন্ত ৪৩.২০ কিলোমিটার সড়ক।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

How to Access Your Boo Casino Account: A Complete Login Guide

Boo Casino NZ Handbook: Your Guide to Smarter Online Gaming

Boo Casino NZ Review: A Fresh Look at This Halloween-Themed Casino

Boo Casino Review: An Honest Look for New Zealand Players