নিউজ ডেস্ক: সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড কর্তৃক টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ২৭টি গ্রাম, মগরা ইউনিয়নের দক্ষিণ চৌধুরী মালঞ্চ গ্রাম এবং কাকুয়া ইউনিয়নের কালি কেউটিল গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বিলমুড়িল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, রূপালী ব্যাংক টাঙ্গাইল জোনের উপমহাব্যবস্থাপক আবদুল কাদের জিলানী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাজি মাহমুদ আলম, বিশিষ্ট সমাজকর্মী শাহেদা সুলতানা লুনা, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন মুহম্মদ মেহেদী হাসান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।