নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
- নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে তুচ্ছ ঘটনায় দেবর সালাম মিয়ার (৪০) লাঠির আঘাতে ভাবি জরিনা আক্তার (৪২)নিহত হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে ওই জরিনার মৃত্যু হয়। উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জরিনা ওই এলাকার প্রবাসী সাহেব আলীর স্ত্রী। অভিযুক্ত দেবর সালাম মিয়া সাহেব আলীর সহোদর। এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
- মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সঙ্গে ভাবি জরিনা আক্তারের তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সালাম মিয়ার পাশে থাকা একটি শারক দিয়ে (কাঠের খণ্ড) জরিনার মাথায় আঘাত করলে এতে সে গুরুতর আহত হন। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জরিনার মৃত্যু হয়।
নিহতের মেয়ে ও মামলার বাদি স্বপ্না আক্তার বলেন, ছোট্ট একটি ঘটনায় চাচারা মিলে আমার মাকে খুন করেছে। ওরা মাকে বাঁচতে দিলনা। আমি মা হত্যা বিচার চাই।
এ বিষয়ে থানার ওসি রেজাউল করিম বলেন, খুনের ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সখীপুরে দেবরের লাঠির আঘাতে ভাবী নিহত
RELATED ARTICLES
