রবিবার, জুন ২৮, ২০২৬
Homeজাতীয়ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক|| বিশ্বের বিভিন্ন শহরের আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে আইকিউ এয়ারের সূচকে ১৫৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল সপ্তম।

সূচক অনুযায়ী আজ বিশ্বের সাতটি শহরের বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আর বিপজ্জনক অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস। শহরটির স্কোর ৩৩০।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেয়া তালিকায় দেখা গেছে, ঢাকাসহ পাকিস্তানের লাহোর, সৌদি আরবের রিয়াদ, চীনের শেনইয়াং, ভারতের কলকাতা, নেপালের কাঠমান্ডু এবং ভিয়েতনামের হ্যানয়ের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বিশ্বের ১০০ শহরকে ৬টি শ্রেণিতে ভাগ করে তালিকা তির করা হয়েছে। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular